চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ বিশ্বকাপে কী এই নতুন নিয়ম ‘হাইড্রেশন ব্রেক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
খেলোয়াড়রা মাঠে হাইড্রেশন ব্রেক নিচ্ছেন, পানীয় পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন যত গড়াচ্ছে, বিশ্বকাপের উম্মাদনা বেড়ে চলেছে। বাছাই শেষে গ্রুপপর্বের ড্র হয়ে গেছে। প্লে-অফের খেলা বাকি শুধু। ৪৮ দলের ২০২৬ ফুটবল বিশ্বকাপে ৪২ দেশ পেয়ে গেছে গ্রুপপর্বের সূচি। আগামী আসরে যুক্ত হচ্ছে নতুন নিয়ম, জানা গেল সেটিও। প্রতি ম্যাচে থাকবে হাইড্রেশন ব্রেক।

বিশ্বকাপে ভেন্যুর আবহাওয়া ও অতি তাপমাত্রায় ফুটবলারদের সুস্বাস্থ্য বিবেচনায় প্রতি ম্যাচে তিন মিনিট করে দুটি বাড়তি বিরতি থাকবে। কোচ, ব্রডকাস্টার ও ফুটবল বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই ‘হাইড্রেশন ব্রেক’ রাখার সিদ্ধান্ত ফিফার।

আবহাওয়া বিবেচনায় ম্যাচের দুই অর্ধে আলাদা করে ২২ মিনিটের সময় এই হাইড্রেশন ব্রেক দুটি কার্যকর হবে। এতে ম্যাচের পুরো সময় চারভাগে ভাগ হয়ে যাবে। ব্রেকের নিয়মটি তখনই কার্যকর হবে, যদি ভেন্যুর তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়। তবে দুই অর্ধের মাঝের প্রচলিত বিরতির সময় আগের মতোই যথানিয়মে বহাল থাকবে।

ফিফার তথ্যে, ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপসহ ফুটবলের আগের অনেক আসরে ‘ওয়াটার ব্রেক’ রাখা হয়েছিল। কারণ সেই ভেন্যুগুলোতে অতিরিক্ত গরমের মধ্যে খেলতে হয়েছিল। এমনকি ফিফা ক্লাব বিশ্বকাপের কিছু খেলা ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও মাঠে গড়িয়েছিল।

যুক্তরাষ্ট্রে গড়ানো সেই ফিফা ক্লাব বিশ্বকাপের অতিরিক্ত গরমের স্মৃতি নিয়ে আন্দ্রে সেলড্রাপ বলেছেন, ‘আমি এমন অতিরিক্ত গরমে কখনো খেলিনি। সত্যি বলতে যা মোটেও স্বাস্থ্যকর নয়। তবে, তা মানিয়ে নিয়েছি।’

চেলসির আর্জেন্টাইন তারক এনজো ফের্নান্দেজ বলেছেন, ‘এমন তাপমাত্রায় খেলা বিপজ্জনক, খুব বেশি বিপজ্জনক। মাঠের তিক্ত অভিজ্ঞতা ছিল সেই গরমের।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপএনজোওয়াটার ব্রেকফিফাফিফা ক্লাব বিশ্বকাপহাইড্রেশন ব্রেক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীকে ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্নপূরণ

আগস্ট ৬, ২০২৬

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT