শিক্ষা

২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

বাংলাদেশের স্কুলে এসএসসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষার প্রস্তুতি ও মনোযোগের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষা শুরু হবে।

গতকাল ২১ ডিসেম্বর বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরীক্ষার সূচি প্রকাশ করেছে। ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।

এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন:

২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

 

 

বাংলাদেশের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশের অফিসিয়াল নোটিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে, যা চলবে ১২ মার্চ পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৩ মার্চ, ২০ মার্চের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

বিষয়:এসএসসি এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার রুটিন শিক্ষা বোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…