আসন্ন হজে খুতবা প্রদান করবেন মসজিদ আল হারামের ইমাম

ইমাম মসজিদে খুতবা দিচ্ছেন, মুসল্লিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
২০২৪ সালের আসন্ন হজে আরাফাতে খুতবা প্রদান করবেন মসজিদ আল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ বিন মুহাম্মাদ আল-মুআইকলি।
আগামী ৯ জিলহজ আরাফাতে মসজিদে নামিরায় ইমাম মাহের হজের খুদবা প্রদান করবেন এবং এক আজান ও দুই ইকামতে জোহর ও আসরের নামাজের ইমামতি করবেন।
ইসলাম ধর্মের পবিত্র দুই হারাম শরীফর খাদেম সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজের রাজকীয় এক আদেশে তাকে ২০২৪ সালের আসন্ন হজে আরাফাতে খুতবা প্রদানের জন্য নিযুক্ত করা হয়েছে।
ডক্টর মাহের জানুয়ারী ১৯৬৯ সালে পবিত্র মদিনা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি উম্মুল কোরা ও কিং সাউদ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেন।
ইমাম মাহের আল-মুআইকলি দীর্ঘদিন থেকে মক্কা আল মোকাররমার মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






