ক্রিকেট

উইন্ডিজকে হারিয়ে গ্রুপের শীর্ষে জিম্বাবুয়ে, নেপালকে হারাল নেদারল্যান্ডস

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাই

জিম্বাবুয়ে ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ে ক্রিকেটাররা মাঠে জয়ের আনন্দে একে অপরকে আলিঙ্গন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ খেলছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচে হারিয়েছিল নেপাল ও নেদারল্যান্ডসকে। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বজায় রেখেছে সেই ধারাবাহিকতা। ক্যারিবীয়দের হারিয়েছে ৩৫ রানে। দিনের আরেক ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস।

তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্টে গ্রুপ ‘এ’র শীর্ষে অবস্থান জিম্বাবুয়ের। সমান ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে তিনে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচে এক জয়ে চারে নেপাল। তিন ম্যাচে কোনো জয় না পেয়ে পাঁচে যুক্তরাষ্ট্র।

হারারেতে টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ওভারের ১ বল বাকী থাকতে ২৬৮ রানে সবকটি উইকেট হারায় স্বাগতিক দল। জবাবে নেমে ৪৪.৪ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

নগরীর অন্যমাঠে টস জিতে নেপালকে ব্যাটে পাঠায় নেদারল্যান্ডস। ডাচ পেসার লোগান ভ্যান বিকের দাপুটে বলের সামনে ৪৪.৩ ওভারে ১৬৭ রানে সবকটি উইকেট হারায় নেপাল। লোগান নেন ৪টি উইকেট। জবাবে নেমে ম্যাক্স উডের ৭৫ বলে ৯০ রানের ইনিংসে ১৩৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ডাচবাহিনী।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজজিম্বাবুয়েনেদারল্যান্ডসনেপাললিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…