চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের আসরে নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেলো ফুটবলবিশ্ব। অস্ট্রেলিয়ার সিডনিতে ইতিহাস গড়তে প্রথমবার ফাইনাল খেলতে নেমেছিল ইংল্যান্ড ও স্পেন। ওলগা কারমোনার গোলে ইংল্যান্ডকে ১-০তে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে স্পেন।

বল পজিশনে প্রথমার্ধে ইংল্যান্ডের উপর আধিপত্য বিস্তার করেছে স্পেন। ইংলিশ মেয়েরা বল পেয়েছে মাত্র ৩৭ শতাংশ, বাকি সময়ে ক্যারিশমা দেখিয়েছে স্পেন। হোর্হে ভিলদার দল পাঁচটি সুযোগ পেয়ে দুটি গোলমুখে শট নিয়েছে, যার একটিতে গোল আসে। ইংল্যান্ড তিনটি সুযোগের দুটি গোলমুখে শট নিলেও কাজে লাগেনি।

খেলা শুরুর প্রথম মিনিট থেকেই আক্রমণ শুরু করে ইংল্যান্ড। স্পেনের দিকে বল বেশি চাপলেও গোলমুখে প্রথম শট নেয়ার সুযোগ পায় পঞ্চম মিনিটে। লরেন হেম্পের দুর্বল শট ঠেকিয়ে দেন স্পেনিয়ার্ড গোলরক্ষক কাতা কোল।

তৃতীয় মিনিটে সেমিফাইনাল হিরো সালমা প্যারালুয়েলার সহায়তায় প্রথম আক্রমণে যায় স্পেন। গোলমুখে ভুল পাসের জন্য বল চলে যায় মাঠের বাইরে। ১৬ মিনিটে দারুণ সুযোগ তৈরি করে ইংলিশ দলটি। বক্সের বাইরে থেকে শট নেন লরেন হেম্প, শট যেয়ে লাগে ক্রসবারে।

এক মিনিট পর ওলগা কারমোনা বাঁ-পাশ থেকে দারুণ সুযোগ তৈরি করেন। বক্সের ভেতরে বল পেলেও সালমা সেটি কাজে লাগাতে পারেননি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করে স্পেন।

ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল দেখে সিডনির দর্শকরা, গোল করে এগিয়ে যায় স্পেন। বক্সের ভেতর থেকে বাঁ-পায়ে জোরাল শটে গোল করেন স্প্যানিশ অধিনায়ক কারমোনা, ইংল্যান্ড গোলকিপার ম্যারি এরপস সুযোগই পাননি ঠেকানোর। গোলে অ্যাসিস্ট করেন মারিওনা ক্যালডেন্টি।

Reneta

খেলার ৪২ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে আগায় সারিনা উইগম্যানের ইংলিশ শিষ্যরা, সুযোগ তৈরি করেন অ্যালিসিয়া রুসো। বক্সের মধ্যে বড় বাড়ান এলা টনির দিকে। কিন্তু তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি, অফসাইডের ফাঁদে পড়েন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় স্পেন। সেন্টার বক্সে ওনা বাটলের বাড়ানো বলে শট নেন সালমা। সেটি বারে লেগে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে কড়া আক্রমণে যায় স্পেন। ৫০ মিনিটে প্রায় হয়ে যাওয়া গোল ঠেকিয়ে দেন ইংলিশ গোলকিপার এরপস। সুযোগ তৈরি করতে ইংলিশ অধিনায়ক মিলি ব্রাইটের দলও কম যায়নি। ৫৪ মিনিটে সুযোগ তৈরি করে কাজে লাগাতে পারেননি হেম্প। পরের মিনিটে হলুদ কার্ড দেখেন ইংলিশ মিডফিল্ডার। আইতানা বনমাতির দূরপাল্লার শট বারের উপর দিয়ে চলে যায়।

ম্যাচের ৬৪ মিনিটে আরও একটি সুযোগ পায় স্পেন। সালমা শট নিলে তা বারে ছুঁয়ে বাইরে চলে যায়। এসময় স্প্যানিশরা কিয়েরা ওয়ালশের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে। রেফারি দীর্ঘসময় নিয়ে ভিডিও রেফারির সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত জানান। জেনিফার হারমোসো পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন।

খেলার ৭৬ মিনিটে সুযোগ আসে ইংল্যান্ডের। বাঁ-পায়ে শট নেন লরেন জেমস, ঠেকিয়ে দেন তাতা কোল। ৭৮ মিনিটে হলুদ কার্ড দেখেন সালমা। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ, পিঠাপিঠি দ্বিতীয় সুযোগও নষ্ট করে স্পেন।

শেষদিকে অনেক আক্রমণ-পাল্টা আক্রমণ এবং এলোমেলো খেলা হলেও কোনপক্ষই আর গোলের দেখা পায়নি। ইংল্যান্ড শারীরিকভাবে আক্রমণাত্মক হয়ে উঠতে চেষ্টা করেছে, কিছুই কাজে লাগেনি। জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। ১৩ বছর পর আরেকটি বিশ্বকাপ শিরোপা ঘরে যাচ্ছে স্পেনের। ২০১০ সালে স্পেনের ছেলেদের দল জিতেছিল বিশ্বকাপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকারমোনাজেমসবনমাতিভিলদালিড স্পোর্টসস্পেনহারমোসো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে এক ফিশারি থেকে সাবেক পুলিশের মরদেহ উদ্ধার

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শুধু রাজনৈতিক দলগুলোর ছিল না, বিপ্লবে অংশ নেওয়া মানুষদেরও ছিল: নাহিদ ইসলাম

আগস্ট ৭, ২০২৬

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT