ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় ৬ থেকে ৭ ফুট উচ্চতায় প্লাবিত হয়ে প্রায় এক লাখ দশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার ৪১টি ইউনিয়ন ও ৩ পৌরসভার দু’শ’রও বেশি গ্রাম জোয়ারের পানিতে ডুবে গেছে। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপ উপজেলা কুতুবদিয়া। সেখানে এখনও খোলা আকাশের নিচে বাস করছেন অনেকে।








