চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে চলন্ত বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের জয়সলমেরে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন যাত্রী মারা গেছেন।

বুধবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলমের থেকে যাত্রা শুরু করে। পরে জয়সলমের-জোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখে চালক তাৎক্ষণিক বাসটি থামিয়ে রাস্তার পাশে নেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের পর জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে আসার সুযোগ না পেয়ে পুড়ে মারা গেছেন।

আগুনে পুড়ে যাওয়া বাসটি মাত্র পাঁচ দিন আগে কেনা হয়েছিল বলে জানা গেছে। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Reneta

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা মঙ্গলবার গভীর রাতে জয়সলমেরে পৌঁছে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জয়সলমেরের জেলা প্রশাসন জানিয়েছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করেছেন তারা।

জেলা প্রশাসক প্রতাপ সিং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে। পুলিশ পাহারায় আটটি অ্যাম্বুলেন্সসহ জরুরি স্থানান্তরের সুবিধার্থে জাতীয় সড়ক ১২৫-এ একটি সবুজ করিডোর তৈরি করা হয়েছে।

বাসটি এমনভাবে পুড়ে গেছে, নিহত এবং আহতদের অনেকেই শনাক্তযোগ্য নয় বলেও জানিয়েছেন তিনি।

জেলা প্রশাসক আরো জানিয়েছেন, “যোধপুর থেকে ডিএনএ এবং ফরেনসিক দলের সহায়তায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করে মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পোস্টে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন।

মোদি বলেন, ‘প্রত্যেক নিহতের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০ জনের মৃত্যুচলন্ত বাসে আগুনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬

ইঁদুরের ফাঁদে এআই ক্যামেরা!

জুন ২০, ২০২৬

সর্বোচ্চ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্রীগোবিন্দপুর চা বাগান

জুন ২০, ২০২৬

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

‘এই সিনেমা বেঁচে থাকার অনুভব দিয়েছে’

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT