জনপদ

বাস-সিএনজি সংঘর্ষে ২ যুবক নিহত

বাস-সিএনজি সংঘর্ষে ২ যুবক নিহত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার ২৮ মে দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হন আরও একজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

বিষয়:দুই যুবক নিহত বাস-সিএনজি সংঘর্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…