জনপদ

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ২ যুবক আটক

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে যুবকদের হাতে টিকিট. Channel i News - চ্যানেল আই নিউজ

একজনের হাতে কিছু ট্রেনের টিকিট ধরা রয়েছে, যা কালোবাজারির অভিযোগে আটক দুই যুবকের।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দিনাজপুরে অমর (২৬) ও নয়ন (৩০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ জুন) বিকেলে কোতোয়ালি থানায় এনিয়ে প্রেস ব্রিফিং করেছে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন।

তিনি জানান, আটক ২ যুবকের দিনাজপুর শহরের স্টেশন রোডে মোবাইলফোনে রিচার্জ, বিকাশের দোকান রয়েছে। শুক্রবার রাত ১১টায় তাদের প্রতিষ্ঠান থেকে দুজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইলফোন ও ট্রেনের টিকিটের ২০টি প্রিন্ট কপি উদ্ধার করা হয়। তারা ঈদকে সামনে রেখে কৌশলে ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল।

বিষয়:ঈদ যাত্রা কালোবাজারি ট্রেনে ঈদ যাত্রা দিনাজপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…