আন্তর্জাতিক

বন্দুক নিয়ে খেলছিল ২ বছরের শিশু, গুলিতে গর্ভবতী মা নিহত

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল নারী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল নারী, সবুজ গাছপালা ও খোলা আকাশের পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ে খেলতে গিয়ে গর্ভবতী মাকে গুলি করে তারই ২ বছরের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর মারা যান লরা ইলগ নামের ৩১ বছর বয়সী ওই নারী।

এনডিটিভি জানিয়েছে, গত ১৬ জুন ওহাইওতে এই দুর্ঘটনা ঘটেছে। ড্রয়ার থেকে বাবার হ্যান্ডগানটি দিয়ে খেলা করার সময় গুলি করে বসে ছেলেটি। এতে মা এবং তার গর্ভে থাকা শিশুটি মারা যায়।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর লরা পুলিশকে ফোন করে জানায় তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা এবং তার ২ বছরের ছেলে তার পিঠে গুলি করেছে।

ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দেখতে পান, লরা তার শোবার ঘরে বন্দুকের পাশে সজাগ অবস্থায় রয়েছে। পরে লরা পুলিশকে, কী ঘটেছিল তা জানান। পুলিশ এর পরপরই লরাকে হাসপাতালে নিয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই লরা এবং গর্ভে থাকা শিশুকে মৃত ঘোষণা করেন ডাক্তার।

পুলিশ বাড়ি থেকে বন্দুকটি জব্দ করেছে। বন্দুকের ভেতরে অতিরিক্ত ১২ রাউন্ড গুলি ছিল। ঘটনার তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।

বিষয়:পুলিশ বন্দুক মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…