জনপদ

মেহেরপুরে জমি নিয়ে দ্বন্দ্বে বড় বোন ও ভাইয়ের বউকে কুপিয়ে হত্যা

জনপ্রিয় স্থানীয় মানুষজন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে জমি নিয়ে দ্বন্দ্বে বড় বোন ও ভাইয়ের বউকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেহেরপুরের গাংনী উপজেলায় পৈত্রিক জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় বোন ও ভাইয়ের বউকে কুপিয়ে হত্যা করেছে মহিবুল ইসলাম ওহিদ নামের এক ব্যক্তি। শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার শানঘাট গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়োল ইলমা (৪৫) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন জাহিদ হোসেন ও আরেক বোন শামীমা আক্তার।

আহতরা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  নিহত ইলমা ঘাতকের ছোট ভাইয়ের স্ত্রী ও জোছনা খাতুন তার বড় বোন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল।  শনিবার সকালে নিহত জোছনা খাতুন ও অপর বোন শামীমা খাতুন তাদের বাবার রেখে যাওয়া ১ একর ২৭ শতক বিরোধপূর্ণ জমির পুকুরে মাছ ছাড়তে এসেছিলেন। বিষয়টি মীমাংসা জন্য সবাই বাড়িতে বসেছিলেন।

একপর্যায় বোন জোছনা খাতুন, ছোট ভাই জাহিদ ও তার স্ত্রী জাকিয়া পুকুরে মাছ ছাড়তে যান। এসময় মহিবুল ইসলাম ধারালো রামদা দিয়ে তাদের একের পর এক কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান বোন জোছনা খাতুন ও ভাইয়ের স্ত্রী জাকিয়া। আহত হন জাহিদ হোসেন ও শামীমা আক্তার।

ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা, পুলিশ, সেনাবিাহিনী, র‌্যাবসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘাতক মহিবুলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে জানান তিনি।

বিষয়:২ নারীকুপিয়ে হত্যাজমি নিয়ে দ্বন্দ্বমেহেরপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…