চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
৫:২৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৪
জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটি জেলা শহরের আসামবস্তী এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আহত একজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম রেফার করা হয়েছে।

নিহতরা হলেন—অর্ণব চৌধুরী (১৭) পিতা-বাবুল চৌধুরী ও এডিসন সাহা (১৬) পিতা-অমিত সাহা। মুমূর্ষু ছাত্রের নাম শিবম দাশ (১৬) পিতা নয়ন দাশ। তিনজনই রাঙ্গামাটির বিভিন্ন স্কুলের দশম শ্রেণীর ছাত্র।

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও ঘটনাস্থল এলাকায় বসবাসরত সাংবাদিক মো. নাজিম উদ্দিন জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে তিন বন্ধু মিলে রাঙ্গামাটির আসামবস্তী প্রবেশ মুখে সাম্পান ঘাট এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে হ্রদে সাঁতার কাটতে গেলে তারা হ্রদের পানিতে তলিয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেলে পরে সবাই মিলে তাদের উদ্ধার করার পর রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় দুনের মৃত্যু হয়েছে এবং অন্য একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে বলে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, পানিতে ডুবে যাওয়া তিনজনকে হাসপাতালে আনা হলে সেখানে অর্ণব চৌধুরী ও এডিসন সাহাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আহত শিবম দাশকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ শিক্ষার্থীর মৃত্যুকাপ্তাই হ্রদরাঙ্গামাটির আসামবস্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT