জনপদ

মাদারীপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

শোকাহত পরিবার ও স্বজনরা মাদারীপুরে দুই বোনের মৃত্যুর খবর শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর ঘটনাস্থলে পরিবারের সদস্য ও স্বজনরা শোক প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাহাত হোসাইন: মাদারীপুরের ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা সম্পর্কে আপন চাচাতো বোন।

বৃহস্পতিবার ২৩ মে দুপুরে উপজেলার মাইজপাড়া গ্রামের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। ওই দুই বোন হলো মাশফিয়া আক্তার (৮) এবং আফিয়া আক্তার (৭)।

মাশফিয়া আক্তার কাজিবাকাই ইউনিয়নের দক্ষিন মাইজপাড়া গ্রামের গোলাম আজমের মেয়ে ও আফিয়া আক্তার একই গ্রামের গোলাম ফারুকের মেয়ে। তারা উভয় স্থানীয় নুরানী মাদরাসার ছাত্রী।

স্বজনরা জানায়, বাড়ির পাশে তারা দুজন খেলা করতেছিল। কিছুক্ষণ তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন সবাই। বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই বোনকে উদ্ধার করে। পরে কালকিনি স্বাস্থ্য কম্পেলেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:পানিতে ডুবে ২ বোনের মৃত্যু মাদারীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…