চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের হুগলি নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঘন কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের হুগলি নদীতে দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি জাহাজ অক্ষত থাকলেও আরেকটি ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজটি বাংলাদেশের বলে জানা গেছে। তবে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে ডুবন্ত জাহাজটির সদস্যদের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি এলাকায় হুগলি নদীতে দুর্ঘটনা ঘটে। ভোরবেলায় ঘন কুয়াশার কারণে নদীতে দৃশ্যমান্যতা কম ছিল বলে জানায় উদ্ধার হওয়া দুর্ঘটনাগ্রস্ত জাহাজটির নাবিক ও স্থানীয়রা। এসময় দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়।

জানা যায়, দু’টি পণ্যবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষে হুগলি নদীতে ডুবে যায় ছাই বোঝাই বাংলাদেশি জাহাজ। ছাই বোঝাই পণ্যবাহী জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়। তখন উল্টো দিক থেকে আসা আরেকটি পণ্যবাহী জাহাজ ধাক্কা মারে ওই জাহাজটিতে। ক্ষতিগ্রস্ত হয় ওই ছাই বোঝাই জাহাজটির একাংশ। পরে ধীরে ধীরে হুগলি নদীতে ডুবে যেতে থাকে জাহাজটি। জাহাজে থাকা কর্মীদেরকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে হিন্দুস্তান টাইমস আরও জানায়, দুর্ঘটনার শিকার বাংলাদেশি জাহাজটির নাম এম ভি রাফসান হাবিব–৩। ভোরের দিকে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশি জাহাজটির একাংশ ক্ষতিগ্রস্ত হলে মাল ভর্তি থাকায় সেটি ধীরে ধীরে ডুবতে শুরু করে। শনিবার কলকাতার খিদিরপুর বন্দর থেকে ছাই নিয়ে হুগলি নদীর পথ ধরে নামখানা হয়ে তারপর বাংলাদেশে যাওয়ার কথা ছিল জাহাজটির। এই ডুবন্ত জাহাজটিকে তোলার জন্য আরও দুটি জাহাজ নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। তবে উদ্ধার করা হয়েছে জাহাজে থাকা মানুষজনকে।

ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। পলাতক জাহাজের খোঁজ চালাচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হুগলি নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT