চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি এবং বংশালে চানখারপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুজনেই লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৩৫ বছর। অন্যদিকে বংশালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আমিনুল ইসলাম (৪৮) নামে এক ব্যবসায়ী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজার শুটকি পল্লি সংলগ্ন রেললাইনে একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চানখারপুলে হানিফ ফ্লাইওভারের ঢালে একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিনুল ইসলাম মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, কারওয়ান বাজার শুটকি পল্লি এলাকায় একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসে তেজগাঁও থানা পুলিশ। পরে চিকিৎসক তাকে বেলা পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

এছাড়া গতকাল রাত পৌনে ১২টার দিকে চানখারপুলে হানিফ ফ্লাইওভারের ঢালে একটি পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি মারা যান। ঘটনার পরপর সড়কে থাকা লোকজন পিকআপ গাড়িকে জব্দ করে তার চালক মামুনকে মারধর করেন।

পরে বংশাল থানা পুলিশ আমিনুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাশাপাশি পিকআপভ্যান চালককেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত আমিনুল কেরানীগঞ্জে ওয়াশপুর এলাকার বাসিন্দা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ ব্যক্তি নিহতঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT