চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলে মাছ ধরতে গিয়ে ডোঙ্গা ডুবে দুই প্রতিবেশীর মৃত্যু

শামীম খানশামীম খান
৬:৪০ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, মাগুরা
A A

মাগুরার শালিখা উপজেলায় স্থানীয় একটি বিলে মাছ ধরতে গিয়ে ডোঙ্গা ডুবে দুই প্রতিবেশীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৭ বছরের শিশু দীপায়ন বিশ্বাস আহত হলেও বেঁচে ফিরেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে কমলেশ বিশ্বাসের (৩৫) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এর আগে গতকাল বুধবার রাতে অপর ব্যক্তি কনক বিশ্বাসের (৪০) লাশ উদ্ধার করে স্থানীয়রা। এদিন সন্ধ্যার পর ডোঙ্গা ডুবে তারা নিখোঁজ হন।

মৃতরা হলেন, ধনেশ্বরগাতী ইউনিয়নের বড় থৈপাড়া গ্রামের কনক বিশ্বাস (৪০) এবং একই গ্রামের কমলেশ বিশ্বাস (৩৫)। তারা এক অপরের প্রতিবেশী।

ধনেশ্বরগাতী গ্রামের বাসিন্দা বিকাশ বিশ্বাসসহ অন্যরা জানান, কমলেশের সাথে তার ৭ বছরের ছেলে ডোঙ্গায় ছিল। ডোঙ্গাটি যখন ডুবে যাচ্ছিল তখন কমলেশ সন্তানকে বিলের একটি কচুরিপানার স্তুপের ওপর ছুড়ে ফেলায় সে বেঁচে যায়। এসময় বিলে মাছ ধরতে যাওয়া অন্যরা শিশুটিকে উদ্ধার করে।

তারা জানান, সন্ধ্যায় স্থানীয় একটি বিলে একটি ডোঙ্গায় (তাল গাছ এবং টিন দিয়ে তৈরী ছোট নৌযান) চড়ে মাছ ধরতে যান কমলেশ ও তার ৭ বছরের ছেলে দীপায়ন বিশ্বাস। অপর একটি ডোঙ্গায় ছিল কনক বিশ্বাস। কিছুক্ষণের মধ্যে শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত। একপর্যায়ে তাদের ডোঙ্গা দু’টি বিলের পানিতে ডুবে গেলে তারা নিখোঁজ হন। পরে গভীর রাতে স্থানীয়রা কনকের লাশ উদ্ধার করে। সকালে উদ্ধার হয় কমলেশের লাশ।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আলী সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থৈপাড়া বিলে মাছ ধরতে গিয়ে দু’জন নিখোঁজ হয়েছেন শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। রাতে আমাদের দমকলবাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই কনক নামের এক ব্যক্তির লাশ স্থানীয়রা উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা সকালে কমলেশ বিশ্বাসের লাশ উদ্ধার করি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোঙ্গাডোঙ্গা ডুবিমাগুরামাগুরায় ২ জনের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT