চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোতে অপহৃত ৪ মার্কিন নাগরিকের মধ্যে ২ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৩
আন্তর্জাতিক
A A

উত্তর-পূর্ব মেক্সিকোতে বন্দুকধারীদের দ্বারা অপহৃত হওয়া চার মার্কিন নাগরিকের মারা গেছেন। বাকি দু’জন জীবিত আছেন এবং নিজ দেশে ফিরে এসেছেন।

বিবিসি জানায়, মৃত দুই মার্কিন নাগরিক হলেন জিনডেল ব্রাউন এবং শাইদ উডার্ড।

গত ৩ মার্চ টেক্সাস থেকে সীমান্ত পেরিয়ে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের মাতামোরোস শহরে গাড়ি চালানোর সময় চার মার্কিন নাগরিককে অপহরণ করে অস্ত্রধারীরা ।

Banglabid

জানা গেছে, তারা কসমেটিক সার্জারির জন্য সেখানে গিয়েছিলেন।

এ ঘটনায় তামাউলিপাস থেকে সন্দেহভাজন জোসে এন নামধারী ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেঁচে যাওয়া দুই মার্কিন নাগরিকদের মেক্সিকান সামরিক সশস্ত্র প্রহরায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তারা মার্কিন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

Reneta

নিহত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মরদেহ দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

মেক্সিকোর প্রেসিডেন্ট দুঃখপ্রকাশ করে বলেছেন, আমাদের দেশে এটি ঘটেছে বলে আমরা অত্যন্ত দুঃখিত। নিহতদের পরিবার, বন্ধুবান্ধব এবং যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। শান্তি নিশ্চিত করার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাব।

এই সপ্তাহে এফবিআই জানায়, লাইসেন্স প্লেটসহ একটি সাদা মিনিভ্যানে টেক্সাস শহর ব্রাউনসভিল থেকে সরাসরি সীমান্তের ওপারে অবস্থিত মাটামোরোস শহরের মধ্য দিয়ে চারজন গাড়ি চালাচ্ছিল, এসময় অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়।

এই ঘটনায় ৩৩ বছর বয়সী একজন মেক্সিকান মহিলা পথচারী নিহত হয়েছেন৷

সম্প্রতি এই ঘটনা সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ পেয়েছে।

ভিডিওতে দেখা যায়, ভারী অস্ত্রধারীরা অপহরণের পর ৪ জনকে একটি পিকআপ ট্রাকে তুলছে। একজনকে গাড়িতে মারধর করা হয় এবং বাকিদের অজ্ঞান অবস্থায় ট্রাকের কাছে টেনে নিয়ে যাওয়া হয়।

পরে এই চার আমেরিকানকে মাতামোরোসের বাইরে একটি কাঠের খুপরি থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অপরাধীরা মেক্সিকোর প্রসিদ্ধ মাদক অপরাধী চক্রের সাথে জড়িত।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন যে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিআইমার্কিন যুক্তরাষ্ট্রমেক্সিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT