চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপালায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গা খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ রোববার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদামের ওসি এলএসডি নজরুল ইসলাম (৫৮) এবং এসআই সাইদুর রহমান (৩৫)।
জানা গেছে, মেহেরপুর থেকে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে চুয়াডাঙ্গা অভিমুখে আসছিল। এসময় মেহেরপুর অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা খাদ্য গুদামের ওই দুই কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান।







