ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।
তারই ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ের পর্দায় যা যা থাকছে
সিনেমা: সরকারি অনুদানে নির্মিত ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’ দেখবেন সকাল ১০টা ১৫ মিনিটে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ। অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, ইন্দ্রানী ঘটক, কামরুজ্জামান তপু, শুভ্রা বিশ্বাস প্রমুখ।
টেলিফিল্ম: মেজবাহউদ্দিন সুমনের রচনা ও অনন্য ইমনের পরিচালনায় টেলিফিল্ম ‘আপোষহীনা’। এটি প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। অভিনয়ে সাবিলা নূর, ইমন, ফখরুল বাশার, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
নাটক: কমেডি নাটক ‘গোলমাল ভিলা’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, সাফা কবির প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে।
নাটক ‘দোষ কার নেই’। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।
শো: ঈদুল ফিতরের পরদিন বিকেল সাড়ে ৪টা মানেই চ্যানেল আইয়ের পর্দায় ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা,পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টেকানগর গ্রামে লঙ্গন নদীর তীরে।







