আন্তর্জাতিক

আজ রাতের আকাশে দেখা যাবে দুইটি চাঁদ

আকাশে দুটি চাঁদ ও পৃথিবীর ছবি, মহাকাশে মহাজাগতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে দুটি চাঁদ ও পৃথিবীর ছবি, মহাকাশে মহাজাগতিক দৃশ্য, যা আজ রাতের আকাশে দেখা যাবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজ রোববার ২৯ সেপ্টেম্বর পৃথিবী থেকে দেখা যাবে ২টি চাঁদ। মূলত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ২ মাস চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে একটি গ্রহাণু। একে বলা হচ্ছে ‘মিনি মুন’ যা পৃথিবী থেকে বিশেষ যন্ত্রের সাহায্যে দেখা যাবে। 

এনডিটিভি জানিয়েছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে অনেক দূর থেকে ছুটে আসছে চাঁদের মতোই একটি উপগ্রহ। ‘২০২৪ পিটি৫’ নামের উপগ্রহটির ব্যাস প্রায় ১০ মিটার বা ৩৩ ফুট। আর একেই বলা হচ্ছে দ্বিতীয় চাঁদ বা ‘মিনি মুন’। চাঁদের থেকে ৩ লাখ ৩৫ হাজার গুণ ছোট এই মিনি মুন প্রায় ৫৩ দিন পৃথিবীর কক্ষপথে থাকবে।

মিনি মুন চাঁদের মতো এতটা সুন্দর হবে না। এটি মূলত একটি গ্রহাণু। তাই আকার হবে অত্যন্ত ছোট। অনেক বিজ্ঞানী এটাকে কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ বলেও উল্লেখ করেছেন। এটি খালি চোখে দেখা যাবে না বললেই চলে। বিশেষ পর্যবেক্ষণ সরঞ্জামের সাহায্যে এই চাঁদ দেখা যাবে।

বিজ্ঞানী কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস এবং রাউল দে লা ফুয়েন্তে মার্কোস বলেছেন, বস্তুটি (২০২৪ পিটি৫) খুব ছোট এবং সাধারণ অপেশাদার টেলিস্কোপের সাহায্যে তা দেখা যাবে না। তবে বিশেষ টেলিস্কোপের সাহায্যে তা দেখা যাবে। তারা জানান, এই ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ১৯৯৭, ২০১৩ এবং ২০১৮ সালেও এমনটা ঘটেছিল।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর গ্রহাণুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসবে এবং অদৃশ্য হয়ে যাবে।

বিষয়:চাঁদপৃথিবী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…