চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেফটেন্যান্ট তানজিম হত্যার ২ মূলহোতা গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৩৮ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
দুই মূলহোতা গ্রেপ্তার, পুলিশ ও সশস্ত্র বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ারকে গলায় ছুরিকাঘাতের মূলহোতা নাছির ও সহযোগী এনামকে ২টি দেশিয় তৈরী বন্দুকসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ (২৭ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০টায় এই তথ্য জানিয়েছে, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী। গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিজার্ভপাড়ার আব্দুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮) এবং একই ইউনিয়নের মাইজপাড়ার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)।

আবুল কালাম বলেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার হত্যার ঘটনায় দায়ের মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা যৌথ অভিযান অব্যাহত রেখেছে। শুক্রবার ভোরে চকরিয়া উপজেলার কাহারিয়াঘোনা এলাকায় সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত কয়েকজন আসামি অবস্থান করছে খবরে যৌথ বাহিনীর একটি অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে ২ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে দেশিয় ২টি বন্দুক ও ৩টি গুলি উদ্ধার করা হয়।

Banglabid

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার তথ্য স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে নাছির উদ্দিন সেনা কর্মকর্তা তানজিমকে গলায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এসময় তাকে সহযোগিতা করেন এনামুল হক। ঘটনায় দায়েরকৃত মামলায় এই পর্যন্ত প্রধান আসামি মো. বাবুল ওরফে বাবুল ডাকাতসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ গ্রেপ্তারকৃত ২ জনকেই চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লেফটেন্যান্ট তানজিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানচিত্র হাতে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে নেতানিয়াহু

পরবর্তী

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু

পরবর্তী
ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা চলাকালে হাসপাতালের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু

পৃথিবীর কাছাকাছি দুটি চাঁদ ও একটি ধূমকেতু মহাকাশে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯ সেপ্টেম্বর পৃথিবী থেকে দেখা যাবে ২টি চাঁদ

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT