চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৯:৪৮ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৩
জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লরির ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অটোরিকশার চালকসহ আরও চারজন।

বুধবার ২০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে সোবাহান মিয়া (৬০) এবং একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫)।

এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন ওই গ্রামের অটোরিকশা চালক বাচ্চু মিয়ার ছেলে আইজুল ইসলাম (৪০), শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০), রিয়াজ উদ্দিনের ছেলে মুনছর আলী (৩২) ও রজিব মোল্লার ছেলে কোরবান আলি (৪০)। এদের মধ্যে অটোরিকশা চালক আইজুলের অবস্থা আশংকাজনক।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. নারজিনা (এমও) বলেন, দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সোবাহান মিয়া আগেই মারা যান। গুরুতর আহত রফিকুলকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালাই থানার থানা অফিসার ইনচার্জ ওয়াসীম আল বারী বলেন, ‌দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। খাদে পড়া দুর্ঘটনাকবলিত লরি ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারের চেষ্টা চলাচ্ছে। লরির চালক ও হেলপার পালিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাটজয়পুরহাট সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল-জয় ছাপিয়ে বিশ্বকাপের একদিন আগে আর্জেন্টিনার স্বস্তি যেখানে

জুন ১০, ২০২৬
মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

জুন ১০, ২০২৬

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, আহত বিএনপি নেতা

জুন ১০, ২০২৬

ভারতীয় আমে ক্ষতিকর কীটনাশক, জাপানের পর নেপালেও বন্ধ আমদানি

জুন ১০, ২০২৬

পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT