চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

রাজীব হাসান কচিরাজীব হাসান কচি
৮:৩৪ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৩
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন ঝিনাইদহ জেলার পৌর এলাকার খাজুরা পশ্চিমপাড়ার ট্রাক চালক রাজন এবং দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী চাকুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।

আজ ২৭ নভেম্বর সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সরোজগঞ্জ পেট্রোল পাম্পের কাছে এবং দুপুরে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী চাকুলিয়া গ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ট্রাক চালক রাজনের বয়স ২৬ এবং বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের বয়স ৭০।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল জানান,আজ সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরোজগঞ্জ পেট্রোল পাম্পের কাছে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয় ট্রাকটি।

তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত লোকজন ৯৯৯ নম্বরে কল দিলে চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের কিছু অংশ কেটে চালককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কেউ কোন অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য নিহতের স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহা জানান, আজ দুপুরে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাড়ীর পাশে চায়ের দোকানে চা পান করার জন্য রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইকের চালক তাকে ধাক্কা দিলে সে গুরুতর  আহত হন।

তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে থানায় কেউ কোন অভিযোগ না করায় এ দুর্ঘটনার ব্যাপারে কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

ফ্রান্সের হাতে বিশ্বকাপ দেখার আশা করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

২ সপ্তাহ ধরে সংসদে অনুপস্থিত সরকারদলীয় এমপি মনিরুল হক চৌধুরী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের লাশ’ দাবির ভিডিওটি ভুয়া

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT