চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
৬:১৮ অপরাহ্ণ ২৬, জুন ২০২৪
কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলার ভূরুঙ্গামরী উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজদ ও ফুলবাড়ী উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মেহেদি হাসানের পিতা আতাউর রহমান।

ভূরুঙ্গামরী থানা পুলিশ জানায়, বুধবার (২৬ জুন) সকালে আবুল কালাম আজদ (৬০) ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাহাপাড়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে আন্ধাড়ীঝাড় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। তিনি ওই এলাকার মৃত জব্বার আলীর সন্তান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, বুধবার বিকেলে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।

অপরদিকে, ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসানের বাবা আতাউর রহমান (৬২) নিহত হন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুলবাড়ী-বালারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করলেও চালক উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের ইমান আলীর ছেলে লিমন মিয়া (১৫) পালিয়ে গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এশার নামাজ পড়ে বাড়ী ফিরছিলেন আতাউর রহমান। এসময় পিছন দিক থেকে একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় পাকা রাস্তার ওপর পরে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দায়িত্বরত চিকিৎসক। পরে অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রামসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT