জনপদ

নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জে দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য জটলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে একটি সড়কে দুর্ঘটনা ঘটেছে, যেখানে কিছু মানুষ জটলা করে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ (৩২) ও শিপন(৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর)  পূর্বাচলের ৩নং সেক্টরের ভুইয়াবাড়ি ব্রীজে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ ও সিপন রাজধানীর যমুনা ফিউচার পার্কে মোবাইল ব্যবসায়ী ছিলেন।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বুধবার যমুনা ফিউচার পার্ক মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকায় মার্কেটের মোবাইল ব্যবসায়ী ১২ জন ৬টি মোটরসাইকেল যোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। বেপরোয়া গতিতে আসার মোটরসাইকেল গুলোর মধ্যে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা আব্দুর রউফ ও শিপন সড়কের পাশে দেয়াল আঘাত পেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

বিষয়:নারায়ণগঞ্জ নিহত ২ মোটরসাইকেল দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…