চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেরিন ড্রাইভে দুর্ঘটনায় সদ্য বিবাহিত পর্যটকসহ নিহত ২

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:০৩ অপরাহ্ণ ১৯, মে ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
মেরিন ড্রাইভের সুন্দর সৈকত ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পর্যটকসহ দু’জন নিহত হয়েছেন।

রোববার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে ও ইউনিয়ন যুবলীগের ৪ নাম্বার ওয়ার্ডের সহ-সভাপতি বারিক্কা ওরফে কিরণ চাকমা (৪০) এবং রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা জাহিদ (২৭)।

বাহারছড়া তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক সামি উদ্দিন বলেন, মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা অংশে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

Banglabid

নিহত জাহিদের স্বজনরা বলেন, ১৬ মে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন তারা। ১৮ মে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু জাহিদ নববধূ নিয়ে আসায় অতিরিক্ত একদিন বেড়ানোর কথা বলে আজ রোববার কক্সবাজারে থেকে গেল। এরইমধ্যে জাহিদ ও তার স্ত্রী ‘রেন্ট এ বাইক’ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘুরতে চলে যান মেরিন ড্রাইভ সড়কে। সেখানে দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে আনা হলে জাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমেরিন ড্রাইভ
শেয়ারTweetPin

সর্বশেষ

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬

২২৮ রানের বোঝা চাপিয়ে দিলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া পারবে তো সামলাতে?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT