জনপদ

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ধ্বংসাবশেষ, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ধ্বংসাবশেষ, আহত ও নিহতের খবর, দুর্ঘটনা স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

আজ রোববার ২২ অক্টোবর বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের মুখ্য গাঙ্গাইর গ্রামের মো. আবু’র ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. রনি (১৮) ও ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার মেছের আলীর ছেলে শহিদুর রহমান (৩৫)।

টাঙ্গাইলের ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুই মোটরসাইকেলের দুইজনকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়:টাঙ্গাইল মোটরসাইকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…