চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রেজাউল করিম রেজারেজাউল করিম রেজা
৮:৩৪ পূর্বাহ্ণ ২৬, জুন ২০২৪
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

নাটোরের নলডাঙ্গায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ম্যানেজার খলিলুর রহমান (৬৫) ও বিজিবি সদস্য মোক্তাদুল আলম (৪০) সহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ব্যাংক কর্মকর্তার স্ত্রীসহ ৩ জন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা নাটোর সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) বিকাল পৌনে ৪ টার দিকে নলডাঙ্গা হতে নাটোর সড়কের বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা খলিলুর রহমান নওগাঁ জেলার বাসিন্দা ও বিজিবি সদস্য মোক্তাদুল আলম মাগুড়া জেলার বাসিন্দা। আহতরা হলো, নিহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী রুনা বেগম (৪৫) ও সিএনজিচালক।

নলডাঙ্গা থানা, ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নলডাঙ্গা হতে নাটোর আঞ্চলিক সড়কের বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে নলডাঙ্গা থেকে নাটোরমুখী সিএনজির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজিতে থাকা সাবেক কৃষি ব্যাংকের ম্যানেজার খুলিলুর রহমান ঘটনাস্থলে মারা যায় ও বিজিবি সদস্য মোক্তাদুল আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর নিহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী রুনা বেগমসহ আহত হয় সিএনজির চালকসহ ৩ জন যাত্রী।

খবর পেয়ে নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করান।

খলিলুর রহমান স্ত্রী রুনা বেগমকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি নাটোর মল্লিকহাটি যাচ্ছিলেন।

Reneta

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাকচালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাক-সিএনজির মুখোমুখি সংর্ঘষদুমড়ে-মুচড়েনাটোরের নলডাঙ্গানিহত যাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের সাথে চুক্তির বিষয়ে সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারকে সম্মান জানাবেন এমপিরা: স্পিকারের সিদ্ধান্ত

জুন ১৮, ২০২৬

ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের রায়ে ধাক্কা মমতা ব্যানার্জীর

জুন ১৮, ২০২৬

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র-ইরান

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বাস্তবায়নের আলোচনা শুরু সুইজারল্যান্ডে, তেহরান ‘ভাবছে’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT