জনপদ

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের পিয়ন গ্রেপ্তার

নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনকে গ্রেপ্তার করে, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনকে গ্রেপ্তার করে, পুলিশি অভিযান পরিচালনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটোরের নলডাঙ্গায় প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আবু সাদাদ (৩৫) নামে প্রাথমিক দ্যিালয়ের এক পিয়নকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (৮ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে নলডাঙ্গা পৌর এলাকার ধোপাপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. আবু সাদাদ নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন হিসেবে কর্মরত।

র‌্যাব ও মামলা সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলা চলাকালীন সময়ে মো. আবু সাদাদ ১ম শ্রেণির শিক্ষার্থীকে ডেকে ৩য় শ্রেণির কক্ষে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে ভিকটিমের মুখ বেঁধে শ্রেণিকক্ষের বেঞ্চের ওপর জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম তার বাবা-মায়ের কাছে এ ঘটনা জানালে ভিকটিমের বাবা-মা আসামীর কাছে এ বিষয়ে জানতে চান। তখন আবু সাদাদ বিভিন্ন জনের মধ্যস্থতায় ভিকটিমের অভিভাবককে ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় আজ রবিবার ভোর ৪টা ১০ মিনিটে নাটোর র‌্যাব ক্যাম্পের একটি দল ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) গ্রাম থেকে আবু সাদাদকে গ্রেপ্তার করে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সঞ্জয় কুমার সরকার রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিষয়:নাটোরের নলডাঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…