জনপদ

গাজীপুরে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান সংর্ঘষে ২ জন নিহত

গাজীপুরে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ফলে আহত ও নিহতের ঘটনা, দুর্ঘটনা স্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে ২ জন নিহত হয়েছেন এবং আহত হন আর ৮ জন। শুক্রবার সকালে মাইক্রোবাস দুর্ঘটনা ঘটে।

কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম জানান, শুক্রবার ৪ আগস্ট একটি হায়েস মাইক্রোবাস করে চালকসহ কয়েকজন বন্ধু কাশিমপুর থেকে নিকলির উদ্দেশ্য যাচ্ছিল। তাদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাইনবোর্ড বাইমাইল এলাকায় পৌঁছালে চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দাঁড়ানো কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা চালকসহ ১০ জন ছিলেন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়।

এ সময় আহতের মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…