জনপদ

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ নিহত ২

প্রফুল্ল যুবক হাস্যোজ্জ্বল মুখের ছবি, স্বাভাবিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফুল্ল যুবক হাস্যোজ্জ্বল মুখের ছবি, স্বাভাবিক পরিবেশে, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বগুড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান নিহত হয়েছেন। মিজান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ল্যাদা নামে এক যুবককেও পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল (৯ সেপ্টেম্বর) সোমবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে বগুড়া সদর উপজেলায় পর পর এই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, নিহত দুইজনের লাশ হাসপাতালের মর্গে আছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে চেষ্টা করছে পুলিশ।

স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে মিজানকে হত্যা করা হয়েছে। পরে তার অনুসারীরা ল্যাদাকে হত্যা করে।

বিষয়:স্বেচ্ছাসেবক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…