জনপদ

অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত ২

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও আহত ব্যক্তির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপেস ট্রেনটি উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা রং মিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। তবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।

আহত মোটরসাইকেলচালক মোস্তফা উপজেলার মগড়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকেলে রং-এর কাজ শেষ করে মোটরসাইকেলযোগে ৩ জন হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এসময় নিহতদের মরদেহ তাদের সাথে থাকা লোকজন বাড়িতে নিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল রেল স্টেশনের পুলিশের উপ পরিদর্শক আকবর হোসেন জানান, নিহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…