চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীরা ভয়াবহ হামলা চালিয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এ হামলায় দুইজন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছেন। রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মেয়র ব্রেট স্মাইলি এ তথ্য নিশ্চিত করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে জরুরি সেবার ৯১১ নম্বরে প্রথম কল পাওয়া যায়। আহতদের প্রভিডেন্সের রোড আইল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আহতরা গুরুতর হলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

মেয়র স্মাইলি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে দুইজন নিহত এবং আটজন গুরুতর আহতের তথ্য রয়েছে। তবে পরিস্থিতি এখনও পরিবর্তনশীল, সংখ্যা বাড়তেও পারে। তিনি নিহত বা আহতদের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানান এবং বলেন, তদন্ত চলমান রয়েছে।

Banglabid

রোড আইল্যান্ডের কর্মকর্তাদের মতে, সন্দেহভাজন ব্যক্তি এখনও আটক হয়নি। তিনি কালো পোশাক পরা ছিলেন এবং হেঁটেই ঘটনাস্থল ত্যাগ করেন। এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

প্রভিডেন্স পুলিশ প্রধান টিমোথি ও’হারা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট ভবনগুলো পদ্ধতিগতভাবে তল্লাশি করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি হোপ স্ট্রিট দিয়ে এলাকা ছেড়ে যায়।

স্থানীয় সময় বিকেল ৪টা ২২ মিনিটে ব্রাউন বিশ্ববিদ্যালয় প্রথম জরুরি সতর্কতা জারি করে। এতে জানানো হয়, ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিদ্যা ভবনের কাছে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে।

Reneta

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ক্রিস্টিনা প্যাক্সটন এক লিখিত বিবৃতিতে বলেন, এটি এমন একটি দিন, যা আমরা কখনোই আমাদের সম্প্রদায়ে দেখতে চাইনি। এটি আমাদের সবার জন্য গভীরভাবে বিধ্বংসী। তিনি ক্যাম্পাসজুড়ে লকডাউন প্রোটোকল কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভুলবশত সন্দেহভাজন আটক হয়েছে বলে পোস্ট করেন, যা পরে প্রত্যাহার করা হয়। তবে তিনি নিশ্চিত করেন যে এফবিআই ঘটনাস্থলে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুজন নিহতবন্দুকধারীদের হামলাব্রাউন বিশ্ববিদ্যালয়যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ায় মার্কিন সেনাসহ তিন নাগরিক নিহত, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

পরবর্তী

হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি ইসরায়েলের

পরবর্তী
নিরাপত্তা বাহিনী সদস্যরা হেলিকপ্টার থেকে নামছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি ইসরায়েলের

মোস্তাফিজের খরুচে বোলিং, দল জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের খরুচে বোলিং, দল জিতেছে

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT