চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাস বিরোধী মামলায় ২ জেমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড

দানিয়েল সুজিত বোস দানিয়েল সুজিত বোস
৪:২২ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
আদালত
A A
সন্ত্রাস বিরোধী মামলার জেমবি সদস্যদের আদালত প্রাঙ্গণে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২ জেএমবি সদস্যের তিন ধারায় ১০ বছর, ৭ বছর ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার খুলনার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নূর মোহাম্মদ অনিক (২৭) ও মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৪)। তারা দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রায় ঘোষণার পর দুই আসামিকে কড়া নিরাপত্তায় আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

Banglabid

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাতে বোমা তৈরির সরঞ্জামসহ খুলনা মহানগরীর গল্লামারি এলাকা থেকে নূর মোহাম্মদ অনিক এবং মো. মোজাহিদুল ইসলাম রাফিকে আটক করে পুলিশ। পুলিশের অভিযানে বোমা তৈরির ১৯ ধরণের সরঞ্জাম উদ্ধার করা হয়। তখন তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জেএমবির সক্রিয় সদস্য ছিলেন। ২০২০ সালের ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হক চার্জশীট দাখিল করেন।

তাদের বিরুদ্ধে করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পৃথক তিনটি ধারায় সাজা দেয় আদালত। সন্ত্রাস বিরোধী আইনের ৬(১) (ই) আওতার ১০ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৮ ধারায় সর্বোচ্চ সাজা ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনের ৯ ধারায় তাদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে ৭ বছরের সশ্রম করাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের তিনটি ধারায় দেওয়া সাজা একইসঙ্গে কার্যকর হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাদণ্ডখুলনাজেমবিসন্ত্রাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিরো আলমের ওপর হামলার ঘটনায় মামলা

পরবর্তী

ক্যান্সারের উপাদান অ্যাসপার্টামকে কিছু ক্ষেত্রে নিরাপদ মনে করছে বিশেষজ্ঞরা

পরবর্তী
বাংলাদেশের শীর্ষ সংবাদ ও তথ্যের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সারের উপাদান অ্যাসপার্টামকে কিছু ক্ষেত্রে নিরাপদ মনে করছে বিশেষজ্ঞরা

হুমায়ূন আহমেদ এর ছবি, প্রয়াণ দিবসে স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াণ দিনে চ্যানেল আইয়ে দিনভর হুমায়ূন

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT