দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা সতর্কতা সাইন ও ট্রাফিক কনসার্টি রাস্তার পাশে স্থাপন করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দিনাজপুরের বিরামপুরে কাভার্ডভ্যানের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির এক শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিছকিনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাটি নিশ্চিত করেছেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রামের আনোয়ারের ছেলে সায়েম ইসলাম (১৬) এবং একই উপজেলার সাঁকোপাড়া গ্রামের মজিবরের ছেলে ইজিবাইকচালক নুরুজ্জামান হোসেন (৩৫)। সায়েম বিরামপুর আদর্শ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






