জনপদ

টাঙ্গাইলে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে ২ বন্ধু নিহত

টাঙ্গাইলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও প্রাইভেটকার. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে একটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও প্রাইভেটকারের ধ্বংসাবশেষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক বন্ধু। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এসময় ঘটনাস্থলে পৌছালে বিপারীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন দুইজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে একজনের মৃত্যু হয়।

অপরজনের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:টাঙ্গাইল প্রাইভেটকার বন্ধু মোটরসাইকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…