বিনোদন

৩৩ হলে মুক্তি পেল মুক্তিযুদ্ধের দুই ছবি

বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত দুটি ছবি মুক্তি পেল. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ছবি, একটিতে মুক্তিযুদ্ধের দৃশ্য ও অন্যটিতে মুক্তিযুদ্ধের উপর নির্মিত সিনেমার পোস্টার।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতার মাসের প্রথম শুক্রবার মুক্তি পেল মুক্তিযুদ্ধের দুই ছবি। একটি খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা ৭ জন’, অন্যটি ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’।

ছবি দুটি সবমিলিয়ে ৩৩টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। এরমধ্যে ২৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ওরা ৭ জন’। পরিচালনার পাশাপাশি এতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন খিজির হায়াত খান।

পাশাপাশি বাকি ৬ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্যকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্র করেছেন জাকিয়া বারী মম।

অন্যদিকে ৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘জেকে ১৯৭১’ ছবিটি। একাত্তরের মুক্তিযুদ্ধে জ্যঁ কুয়ে নামের এক ফরাসি যুবকের পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান ছিনতাই নিয়ে ছবির কাহিনি।

ছিনতাইকারীর দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে; তাহলেই মুক্তি পাবে সব যাত্রী। তার এই দাবি পূরণের পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া ঘটনা নিয়েই কাহিনির বিস্তার।

এ ছবিতে অভিনয় করেছেন ভারতীয় অভিনয় শিল্পী সৌরভ শুভ্র দাশ, সব্যসাচী চক্রবর্তী, যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকো রেমন্ড, রাশিয়ার ডেরিয়া গভ্রুসেনকো, নিকোলাই নভোমিনাস্কি প্রমুখ।

বিষয়:ওরা ৭ জন জেকে ১৯৭১ সব্যসাচী চক্রবর্তী সিনেমা সৌরভ শুভ্র দাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…