জনপদ

নাটোরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বজ্রপাতের সময় আকাশে আলো ও বিদ্যুতের ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনায় আকাশে বজ্রপাতের দৃশ্য ক্যামেরাবন্দী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের পৃথক স্থানে বজ্রপাতে মো. মোমিন হোসেন ও রায়হান আলী নামের ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সেন্টু ও মকবুল হোসেন নামে আরও ২ জন আহত হয়েছেন।

শুক্রবার ১১ অক্টোবর ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হালতি বিলে নৌকা নিয়ে ৩ জন শামুক তুলতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে হালতি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে আরেকজনের মৃত্যু হয়। আর অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, বজ্রপাতে হালতিবিলে ২ জনের মৃত্যুর খবর পেয়েছি।

বিষয়:নাটোর বজ্রপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…