চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভির দুই কর্মকর্তা বরখাস্ত, দু’জনকে কারণ দর্শানো নোটিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রযোজক (গ্রেড-১) মো. নাসির উদ্দিন এবং প্রোগ্রাম ম্যানেজার সাহরিয়ার মোহাম্মদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বার্তা পরিচালক নুরুল আজম এবং অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।

গত ২৭ জুন রাত ৯টায় বিটিভিতে প্রচারিত ‘জনতার সামনে’ শীর্ষক অনুষ্ঠানে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয় উপস্থাপন করার কারণ দেখিয়ে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং দুই কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রযোজক নাসির উদ্দিন (গ্রেড-১) ঢাকা কেন্দ্রে ‘জনতার সামনে’ নামে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন। অনুষ্ঠানটি প্রচার উপযোগী মর্মে প্রত্যায়ন প্রত্যয়ন করেছেন, যা গত ২৭ জুলাই রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। ওই অনুষ্ঠানে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয়ে উপস্থাপন করায়, সরকার তথা তথ্য মন্ত্রণালয়ের ভবিমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এহেন কার্যকলাপ সরকারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০২৮ এর বিধি ৩(ক) অনুযায়ী অদক্ষতা এবং ৩(খ) অনুযায়ী অসদাচরণের শামিল, যা শাস্তিযোগ্য অপরাধ। এ পরিপ্রেক্ষিতে এই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন।

আলাদা আদেশে কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার (চলতি দায়িত্বে) সাহরিয়ার মোহাম্মদ হাসানকেও সাময়িক বরখাস্ত করা হয়। তার অভিযোগ প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়, অনুষ্ঠানটি প্রচারের আগে প্রিভিউ করেছেন এবং কোনও মতামত ছাড়াই প্রচারের জন্য প্রেরণ করেছেন। সে পরিপেক্ষিত্রে গত ২৭ জুন রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রাচরিত হয়েছে।

এই অভিযোগে সরকারি চাকরি বিধিমালার একই ধারায় সাময়িক বরখাস্ত করা হয় সাহরিয়ার মোহাম্মদ হাসানকে।

Reneta

আলাদা আদেশে একই অনুষ্ঠান প্রচারের ঘটনায় বার্তা পরিচালক নুরুল আজম এবং অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানো নোটিশ করা হয়। পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব চাওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিটিভিসাময়িক বরখাস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

জয় দিয়ে সাফ ফুটবলের আসর শুরু করায় ঈদুল আজহার আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা

মে ২৯, ২০২৬

কোরবানীর চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

মে ২৯, ২০২৬

দীর্ঘ আড়াই বছর পর ব্রাজিলের ফুটবল ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র

মে ২৯, ২০২৬

বাইশরশিতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে দেশের অন্যতম বৃহত্তম ঈদুল আজহার জামাত হয়েছে

মে ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে ১৬ জনের প্রাণহানি: বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনা

মে ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT