চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা, আটক ২

সাঈদ পান্থসাঈদ পান্থ
৩:৪৬ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের বাড়ি ও প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।  

গতকাল শুক্রবার ৫ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালবাটনা গ্রামে এই ঘটনা ঘটে।হামলার ঘটনার পর রিপনের সমর্থক কয়েক হাজার নারী-পুরুষ এলাকায় বিক্ষোভ করছেন।

সালাউদ্দিন রিপন বলেন, নৌকা প্রতীকের সমর্থকেরা এই হামলা করেছেন। তারা প্রধান নির্বাচনী কার্যালয়ের (রিপনের বাড়ির সামনে) চেয়ার-টেবিল ভাঙচুর করেন। হামলাকারীরা সংখ্যায় ৪০-৫০ জন ছিলেন। হামলায় নারী ও শিশুসহ ট্রাক প্রতীকের ৪০-৪৫ জন কর্মী আহত হয়েছেন। হামলার সাথে জড়িত রয়েছেন, চরবাড়িয়া ইউনিয়ন নৌকার নির্বাচন পরিচালনার সমন্বয়কারী ও জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম, অসিম, জসিম, তুষারসহ প্রায় ৪০ থেকে ৫০জন অজ্ঞাত সমর্থক ছিলেন।

এই বিষয়ে শহিদুল ইসলাম বলেন, পুরো ঘটনাটি রিপনের সাজানো নাটক। এছাড়া অভিযুক্ত অসিম, জসিম, তুষারের সাথে সাংবাদিকরা কথা বলতে চাইলে তারা এ ঘটনার বিষয়ে কথা বলতে রাজি হননি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, তিনিসহ অনেক পুলিশ ঘটনাস্থলে ছিলেন। স্থানীয় লোকজন হামলাকারী দুজনকে আটক করেছেন। তারা পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের বাড়িতে হামলার পর-পরই রাতে তার বাড়িতে সাংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে এ হামলার ঘটনার সাথে সরাসরি বরিশাল সদর আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী কর্ণেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম জড়িত বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনবরিশালস্বতন্ত্রপ্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT