চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে মা ও যমজ নবজাতকদের হত্যার ১৯ বছর পর গ্রেপ্তার ২ সেনাসদস্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
A A
জেলখানার দরজায় হাতকড়া ও জেলখানা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কেরালার কোল্লাম জেলার আঞ্চলে ২৪ বছর বয়সী এক নারী এবং তার ১৭ দিন বয়সী যমজ কন্যাশিশুকে হত্যার অভিযোগে দুই সাবেক সেনাসদস্যকে ১৯ বছর পর গ্রেপ্তার করেছে করেছে সিবিআই। পিতৃত্ব পরীক্ষার ভয় থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, ২০০৬ সালের ১০ ফেব্রুয়ারি ২৪ বছর বয়সী রঞ্জিনী এবং তার যমজ কন্যাশিশুকে তাদের ভাড়া বাড়িতে হত্যা করা হয়।

তদন্তে জানা যায়, আনচালের বাসিন্দা দিবিল কুমার বি (২৮) ভারতীয় সেনাবাহিনীর ৪৫ এডি রেজিমেন্টে পাঠানকোটে কর্মরত ছিলেন। রঞ্জিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। ২০০৬ সালের ২৪ জানুয়ারি যমজদের জন্মের পর রঞ্জিনীর সঙ্গে দূরত্ব তৈরি হয় কুমারের।

Banglabid

রঞ্জিনী এরপর কেরালা স্টেট উইমেন্স কমিশনে অভিযোগ করেন যেখানে যমজদের পিতৃত্ব নির্ধারণের জন্য একটি পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে কুমার হত্যার পরিকল্পনা করেন। হত্যাকাণ্ডে কুমারকে সহায়তা করেন একই রেজিমেন্টের রাজেশ পি (৩৩)।

হত্যাকাণ্ডের পর কুমার ও রাজেশ পলাতক ছিলেন এবং সেনাবাহিনী ২০০৬ সালের মার্চে তাদের “পলাতক” ঘোষণা করে। স্থানীয় পুলিশ ব্যাপক অনুসন্ধান চালায় এবং তাদের ধরিয়ে দেওয়ার জন্য ২ লাখ টাকার পুরস্কার ঘোষণা করে। ২০১০ সালে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু তদন্তে অগ্রগতি হয়নি।

দীর্ঘ অনুসন্ধানের পর, সিবিআই খবর পায় যে কুমার ও রাজেশ পুদুচেরিতে ভুয়া পরিচয়ে বসবাস করছেন। তারা নতুন নথি, যেমন আধার কার্ড তৈরি করে নিয়েছিলেন। তারা দুই শিক্ষিকাকে বিয়ে করেন এবং সন্তানও জন্ম দেন।

Reneta

সিবিআইয়ের চেন্নাই ইউনিট নজরদারি চালিয়ে শুক্রবার তাদের গ্রেপ্তার করে এবং কোচিতে নিয়ে আসে। শনিবার, তাদেরকে এরনাকুলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। তাদেরকে ১৮ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারনবজাতকসেনাসদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT