অপরাধ

আনসার আন্দোলনে ‘ইন্ধনদাতা’ ২ আনসার সদস্য গ্রেপ্তার

আনসার আন্দোলনে 'ইন্ধনদাতা' গ্রেপ্তার হওয়া তিনজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন আনসার সদস্য গ্রেপ্তার, তাদের ছবি ও একটি গাড়ির পেছনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সম্প্রতি আনসারদের আন্দোলনে ইন্ধনদাতা দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আনসার সদস্যরা হলেন মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

ইনামুল হক সাগর বলেন, আজ মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য মো. সোহাগ মিয়াকে সাভার থেকে গ্রেপ্তার করেছে। অপর আনসার সদস্য মো. মিজানুর রহমান তুহিনকে কক্সবাজার জেলা পুলিশ রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, গ্রেপ্তার মো. সোহাগ মিয়ার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে। মো. মিজানুর রহমান তুহিন বাড়ি কক্সবাজার জেলার কক্সবাজার সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।

বিষয়:আনসার আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…