চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো প্রথম হামিংবার্ড চলচ্চিত্র উৎসব, সেরার পুরস্কার পেলেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২১
বিনোদন
A A

করোনা মহামারীর প্রভাব কাটিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এইচ এল রয় অডিটোরিয়ামে তিন দিনব্যাপী বসেছিলো হামিংবার্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম আসর। ১৯ তারিখ থেকে শুরু হয়ে উৎসব চলে ২১ তারিখ পর্যন্ত। উৎসবে দেখানো হয় ৩৮টি দেশের ১০৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

প্রথম আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে মিশরের সামে আলা পরিচালিত ‘আই এম এফরেড টু ফোর্গেট ইউর ফেস’। এছাড়া ‘ওরা- ডটার অন রেন্ট’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন অলিভিয়া দাস। উৎসবে বাংলাদেশ থেকে আরিক আনাম খানের আলোচিত ছবি ‘ট্রানজিট’ সেরা চিত্রগ্রহণ এর পুরস্কার অর্জন করে।

সেরা প্রামাণ্যচিত্র যুধাজিত বসুর ‘কালসুবাই’, সেরা এনিমেশন এননে কৈজুমি পরিচালিত ‘ইন দ্য শ্যাডো অফ পাইনস’, সেরা এল জি বি টি কিউ ছবি গুও স্যাং সিং পরিচালিত ‘সুইংগিন’, সেরা ভিডিও আর্ট হয়েছে জান লুকাস নির্মিত ‘মাস্টার অফ দ্য ল্যান্ড’।

উৎসবের প্রথম আসরকে সফল আয়োজন বলে মনে করছেন হামিংবার্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রোগ্রাম ডিরেক্টর অঙ্কিত বাগচী। তিনি বলেন, ‘করোনার পরে মানুষকে একসাথে পাওয়া কঠিন ছিল ,তবুও মানুষ এসেছেন, ছবি দেখেছেন। এটাই এই মুহূর্তে আমাদের বড় প্রাপ্তি ‘

চিত্রগ্রহণের জন্য সেরার পুরস্কার পেয়েছে আরিক আনামের ‘ট্রানজিট’

তিনি বলেন, ছোটোদের নিয়ে অনেকদিনের ইচ্ছে ছিলো একটা অনলাইন সেশন করার যেখানে ছোটোরা কথা বলবে তাদের বানানো সিনেমা নিয়ে। ভারত ও বাংলাদেশের ছোটোরা একসাথে তাদের অভিজ্ঞতা জানিয়েছে আর সাথে ছিলেন আমাদের বিশেষ অতিথি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব শামীম আখতার ও শিশুতোষ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বাংলাদেশ) এর শাহরিয়ার আল মামুন।

হামিংবার্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাহুল রবিন খান এর প্রামাণ্যচিত্র ‘এগেইনস্ট দ্য উইন্ড’, সায়েম জাহাঙ্গীরের ‘মেমোরি ওয়ার ৭১’, শাহরিয়ার চয়নের ‘ডাম্ব’ ও চিলড্রেন সেকশনে টেনর, ত্রিকোণমিতি, ঠোঙ্গা, আমাদের গল্প, কেউ দায়ী নয় সহ বাংলাদেশের সর্বোমোট ১০ টি চলচ্চিত্রের প্রদর্শিত হয়েছে।

Reneta

বিখ্যাত চলচ্চিত্র পরিচালক দেবাশীষ মাখিজার ‘সাইকেল’ ছবিটি প্রদর্শনের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম হামিংবার্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসবট্রানজিটলিড বিনোদনশামীম আখতারসিনেমাসেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে আসা যাওয়ায় অর্থ ও স্বর্ণ বহনে নতুন নিয়ম

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত প্রায় দুই হাজার, ছড়াচ্ছে দুর্গন্ধ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচএসসিতে পরীক্ষার্থী এবার পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT