চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবিতে প্রথমবার চলচ্চিত্র উৎসবের ঘোষণা

জুনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১৯, মে ২০২৫
বিনোদন
A A

‘হোয়ার স্টোরিস টেক ফ্লাইট’- প্রতিপাদ্যকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে ‘১ম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব’ এর।

এ উপলক্ষে সোমবার (১৯ মে) সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কক্ষে আনুষ্ঠানিকভাবে উৎসবের পোস্টার উন্মোচন ও তারিখ ঘোষণা করা হয়। পোস্টারটি তৈরি করেছেন চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের প্রভাষক রাসেল রানা। পোস্টারে প্রাধান্য দেওয়া হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবকে।

জবিতে প্রথমবারের চলচ্চিত্র উৎসবের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য, চলচ্চিত্রকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৩, ২৪ ও ২৫ জুন তিন দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও দুটি ভেন্যুতে এই উৎসব অনুষ্ঠিত হবে। মূলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রভিত্তিক এ চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত সারাদেশ থেকে শিক্ষার্থী ও চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে পঞ্চাশটির অধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে।

চলচ্চিত্র উৎসবের ঘোষণা অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ আয়োজকরা জানান, রেজিস্ট্রেশন এখনও চলমান রয়েছে, যার মধ্যে থেকে বিচারকদের যাচাই-বাছাই শেষে পঁয়ত্রিশটি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করবেন। প্রতিযোগিতা বিভাগের দুটি ক্যাটাগরিতে মোট চারটি পুরস্কার দেওয়া হবে। বিচারক হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় এবং খ্যাতিমান একঝাঁক চলচ্চিত্র নির্মাতা ও সমালোচকগণ।

এছাড়াও উৎসবে থাকছে ‘বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাণ’ এবং ‘চলচ্চিত্রের সফল প্রযোজনা’র উপর দুটি কর্মশালা, দেশের স্বনামধন্য দুজন নির্মাতা ও প্রযোজক এই কর্মশালা দুটি পরিচালনা করবেন। থাকছে দুই দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীও। উৎসব আয়োজনের সহযোগিতায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ।

Reneta

জাগরণী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসবের পোস্টার, কাইট উড়ছে, ছাত্র-ছাত্রীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ শিগগির নির্মাতাদের আমন্ত্রণপত্র প্রেরণ, কর্মশালায় অংশগ্রহণসহ অন্যান্য প্রক্রিয়ার বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক। উৎসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের বর্তমান সভাপতি আদনান মাহমুদ সৈকত এবং উৎসব পরিচালক হিসেবে থাকছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কোষাধ্যক্ষ রাগীব শাহরিয়ার সৈকত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র সংসদছাপচিত্রজগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্রপোস্টারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশ্নের মুখে

আগস্ট ৩, ২০২৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউর রহমানের বিচার বিষয়ে যা জানা গেল

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিরোধীদল হুমকি-ধামকি দিয়ে স্বৈরাচারের ভাষায় কথা বলছে’

আগস্ট ৩, ২০২৬

‘পথহারা মন’-কে কেন ‘বছরের সেরা নাটক’ বলছেন দর্শক?

আগস্ট ৩, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT