চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদ পেলেন নৌবাহিনীর ১৯৯ সদস্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে নৌবাহিনীর ১৯৯ সদস্য

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে নৌবাহিনীর ১৯৯ সদস্য

দক্ষিণ সুদানের জুবা ও মালাকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট (ব্যানএফএমইউ-১০) এর ১৯৯ জন সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা যায়।

গত বুধবার (২৭ আগস্ট) দক্ষিণ সুদানের রাজধানী জুবায় আয়োজিত এক বর্ণাঢ্য মেডেল প্যারেড অনুষ্ঠানে ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান (আনমিস)-এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহান সুব্রামানিয়াম শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের হাতে পদক তুলে দেন।

অনুষ্ঠানে ফোর্স কমান্ডার বাংলাদেশ নৌবাহিনী সদস্যদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতিকূল পরিবেশ ও সংঘাতপূর্ণ এলাকা থেকেও তারা সাহস ও দক্ষতার সঙ্গে জাতিসংঘের জ্বালানি, খাদ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন নিশ্চিত করছে।

এছাড়া নীল নদের দীর্ঘ নদীপথে নিয়মিত টহল, রেকি অপারেশন, উদ্ধার তৎপরতা, ডাইভিং অপারেশনসহ জাতিসংঘ সংস্থাগুলোর নিরাপদ নৌপরিবহণ নিশ্চিত করায় বাংলাদেশের অবদান অনন্য।

২০১৫ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে। বর্তমানে আনমিসের একমাত্র মেরিন ফোর্স হিসেবে তারা নীল নদের বিস্তৃত এলাকায় কাজ করছে। ইতোমধ্যে ১৩১১ কিলোমিটার নদীপথ অতিক্রম করে ৭১টি সফল লজিস্টিক অপারেশন সম্পন্ন করেছে বাংলাদেশ কন্টিনজেন্ট।

Reneta

শান্তিরক্ষা কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায়ও অবদান রেখে চলেছে। ভূমধ্যসাগরে মোতায়েনকৃত যুদ্ধজাহাজ বানৌজা সংগ্রাম দেশের পতাকা উড়িয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআরআনমিসআন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদানজাতিসংঘ শান্তিরক্ষা পদকজাতিসংঘ শান্তিরক্ষা মিশনবাংলাদেশ নৌবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

যত বাধাই আসুক পিঠ চাপড়াচাপড়ির সুযোগ আর আসবে না: অর্থমন্ত্রী

জুন ১০, ২০২৬

মারা গেছেন প্রখ্যাত পরিচালক ভারতীরাজা

জুন ১০, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার, আসছে দ্রুত সিদ্ধান্ত

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাম চিকিৎসায় জরুরি সরঞ্জাম হস্তান্তর

জুন ১০, ২০২৬

ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT