আন্তর্জাতিক

চীনে সড়ক ধসে ১৯ জনের মৃত্যু

চীনে সড়ক ধসে ১৯ জনের মৃত্যু, ধ্বংসস্তূপ ও ধোঁয়া দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে সড়ক ধসে পড়ার ছবি, ধ্বংসস্তূপ ও ধোঁয়া দেখা যাচ্ছে, দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি বোঝানো হয়েছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে মহাসড়কের অংশ বিশেষ ধসে ১৯ জন নিহত হয়েছে। বুধবার (১ মে) ওই ঘটনায় অন্তত ১৮টি গাড়ি আটকা পড়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভিতে বলা হয়েছে, গুয়াংডং প্রদেশের মেইঝু শহর ও দাবু শহরের মধ্যে সড়কে গর্তের সৃষ্টি হয়। এতে ৪৯ জনসহ ১৮টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারায়। আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি হয়।

কর্তৃপক্ষ উদ্ধার কাজের জন্য প্রায় পাঁচশ লোককে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে। রাস্তা ধসে পড়ার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

তবে সম্প্রতি গুয়াংডংয়ে বন্যা ও টর্নেডোর আঘাতসহ চরম বৈরি আবহওয়ার বিরাজ করছে।

বিষয়:সড়ক ধস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…