শিক্ষা

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। এবার গড় পাসের হার ২৪ শতাংশ। 

সোমবার ১৪ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে পরীক্ষার ফল http://ntrca.teletalk.com.bd/result/ লিংক থেকে জানতে পারবেন। তাছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে মোবাইল এসএমএস’র মাধ্যমেও ফল জানিয়ে দেয়া হবে।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস’র মাধ্যমে এবং এনটিআরসিএ এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয়া হবে।

এর আগে, ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। তাতে গড় পাসের হার ছিল ৩৫ দশমিক ৮০ শতাংশ। এবার স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে মোট পাস করেন চার লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী।

বিষয়:এনটিআরসিএ ফল প্রকাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…