কৃষি

কৃষিতে ১৬ হাজার কোটি টাকা ভর্তুকি

কৃষক ধান ক্ষেতের মধ্যে কাজ করছে, কৃষি উন্নয়নের জন্য ভর্তুকির গুরুত্ব বোঝানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

জাতির পিতার দেখানো পথেই এবারও বাজেটে কৃষি এবং কৃষকের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাশিয়া- ইউক্রেন যুদ্ধের ফলে ইউরিয়াসহ সব সারের দাম বেড়েছে বহুগুণে, কিন্তু সরকার আগের দামেই সার দিচ্ছে কৃষককে। এজন্য সাড়ে ৯ হাজার কোটি টাকার ভর্তুকি বাড়িয়ে ১৬ হাজার কোটি টাকায় নিতে হয়েছে তাকে। যদিও মাসদুয়েক আগে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছিলেন, ভর্তুকি বাবদ ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা দরকার হবে এবার।

বিষয়:কৃষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…