জনপদ

ঢাকা-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যাপক যানজট, গাড়ির সারি দীর্ঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের কারণে দীর্ঘ যানবাহনের সারি দেখা যাচ্ছে, যান চলাচল ধীর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ১৬ মার্চ মধ্যরাত থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইলের কালিহাতীর পৌলি পর্যন্ত এলকায় এ যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান বলেন, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। এছাড়া চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে চলছে যানবাহন। আমরা সড়কে দায়িত্ব পালন করছি, আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক হবে।

বিষয়:যানজট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…