চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ১৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ৩০, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নাইজেরিয়ার উত্তর-পূর্ব বোর্নো রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠান, হাসপাতালে এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছড়া এসব বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (৩০ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন বোমা হামলায় ছয়জন নিহত হয়। এছাড়াও সেই অনুষ্ঠানে অনেকে আহত হয়েছেন।

রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা গোওজা শহরে একটি বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়া এবং হাসপাতালে হামলা চালায়।

বোকো হারাম জঙ্গিরা ২০১৪ সালে গোওজা শহরটি দখল করে। পরে নাইজেরিয়ার সামরিক বাহিনী ২০১৫ সালে চাদের বাহিনীর সহায়তায় গোওজা পুনরুদ্ধার করে। তবে সেই সময় থেকে বোকো হারাম এ অঞ্চলে তাদের হামলা অব্যাহত রেখেছে।

প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার কিছু সংবাদ মাধ্যম দাবি করছে এসব হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ৩০ জন। এছাড়া আহতের সংখ্যাও শতাধিক বলে দাবি করছে তারা।

অঞ্চলটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইজেরিয়াবিয়ের অনুষ্ঠানবোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা: মহররমের মিছিলে বিষাক্ত বড়িসহ আটক ১

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙ্গায় আহত অর্ধশতাধিক, তিন ঘণ্টা বন্ধ মহাসড়ক

জুন ২৮, ২০২৬

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT